শিরোনাম
রিপোর্টার | ০৭:৫৮ পিএম, ২০২৫-১০-২৬
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজাতে নানামুখি পদক্ষেপ নেয়া হয়েছে। শীঘ্রই নগরীর গুরুত্বপূর্ণ ৪০টি সড়ক নির্মাণের টেন্ডার আহবান করা হবে। চালু করা হবে মনোরেল এবং আধুনিক ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম।
রোববার (২৬ অক্টোবর) ৮নং শুলকবহর ওয়ার্ডের মীর্জাপুল সড়কের পাশে ‘আবদুল হামিদ সড়ক উন্নয়ন কাজ’ এর উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
এসময় মেয়র বলেন, ৮নং শুলকবহর ওয়ার্ডে ১৫টি উপ-প্রকল্পের আওতায় মোট ৭৮ কোটি টাকার উন্নয়ন কাজ চলছে। এর মধ্যে ৩৫ কোটি টাকার কাজ সম্পন্ন হয়েছে, ২৭ কোটি টাকার কাজ চলমান এবং বাকি ১৬ কোটি টাকার তিনটি প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, আজ উদ্বোধনকৃত আবদুল হামিদ সড়ক, শহীদ জানে আলম রোড, তফাজ্জল চৌধুরী বাড়ি রোড, শান্তিধারা আবাসিক এলাকার সড়কসহ একাধিক সড়কের উন্নয়ন কাজে প্রায় ৪ কোটি ১৩ লক্ষ টাকা ব্যয় ধরা হয়েছে। আমরা চাই জনগণ নিজের এলাকার উন্নয়ন কাজে দায়িত্বশীল ভূমিকা রাখুক। রাস্তার মান যেন কোনোভাবেই নষ্ট না হয়, কেউ যেন অনিয়ম না করতে পারে এ দায়িত্ব স্থানীয় জনগণেরও দায়িত্ব নিতে হবে।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, বর্ষাকালের দীর্ঘস্থায়িত্বের কারণে কিছু কাজ বিলম্বিত হয়েছিল। এখন আবহাওয়া অনুকূলে থাকায় সড়ক উন্নয়ন কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। চট্টগ্রাম শহরের প্রায় ৪০ টি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন কাজ ইতোমধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বা চলমান রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে চট্টগ্রামের নগর চিত্র আমূল পরিবর্তিত হবে।
মেয়র সকল ইঞ্জিনিয়ার ও ঠিকাদারদের উদ্দেশ্যে বলেন, মানসম্মত ও টেকসই রাস্তা নির্মাণে কোনো ধরনের কারচুপি সহ্য করা হবে না। কাজের মান রক্ষা করা সবার নৈতিক দায়িত্ব। এলাকাবাসী ও জনপ্রতিনিধিদেরও তদারকির দায়িত্ব নিতে হবে।
পরিবেশ সচেতনতার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা পাহাড় কাটবো না, যেখানে-সেখানে ময়লা ফেলবো না, নালা ও খাল পরিষ্কার রাখবো। শহরকে পরিচ্ছন্ন রাখলে জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশ দূষণমুক্ত নগর গড়তে পারব। আমরা একটি পরিকল্পিত, সুশৃঙ্খল ও পরিবেশবান্ধব চট্টগ্রাম গড়তে কাজ করছি। নাগরিকদের সহযোগিতা ছাড়া তা সম্ভব নয়। তাই উন্নয়ন কাজে সকলে আন্তরিকভাবে সম্পৃক্ত থাকুন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, সহকারী প্রকৌশলী রিফাতুল করিম, মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক কাজী বেলাল, সদস্য কামরুল ইসলাম, সাবেক নির্বাহী সদস্য জাকির হোসেন, সাবেক সদস্য আশরাফ চৌধুরী , পাঁচলাইশ থানা বিএনপির সাবেক সভাপতি মামুনুল ইসলাম হুমায়ুন, ওয়ার্ড বিএনপির আহবায়ক কাজী শামসুল ইসলাম, হাসান উসমান প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited